দিবস তো শুধু একটা দিন মাত্র - পার্থ সারথী চৌধুরী
লেখক: Ashram Magazine
১৪ ফেব্রুয়ারী গেল
ভ্যালেন্টাইন ডে গেল
বিশ্বভালোবাসা দিবস গেল
আমার ভালোবাসা যেমন ছিলো
কাউকে দেয়া হলোনা
জানানো হলো না তোমাকেও
ঠিক একি রকম আছে কি?
আমার ভেতরের ফাল্গুনী সুরমা অবিরাম চলে
জৈষ্ঠ্য আগামীতে আসবে জেনেও
বৈশাখের আগাম বার্তা
শরীরের হাকলা ভাজে
লেপ্টে রাখে সংগোপনে।
তোমার সতত সঞ্জীবনী
কি এমন অদৃশ্য উন্মোচন?
তোমার ছন্নছাড়া ভাবে
আগামীকালের কোন উন্মেষ
নতুন পৃথিবীর আরক্তিম আভা।
তুমিইতো আমার গর্ব
না বললাম, নাইবা জানালাম
আমি রইলাম এক লজ্জিত দর্শক মাত্র।
দিবস তো শুধু একটা দিন মাত্র।
পার্থ সারথী চৌধুরী
সিলেট।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!