সূর্যোদয়ের প্রত্যাশায়

লেখক: জান্নাত মণি
প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১০, ২০২৬ | দেখা হয়েছে: ২২৫ বার

মার আত্মা দিকভ্রান্ত 
ক্ষুধার্ত নদীর মত।
বর্গীয় থাবা দুর্বিত্তের নাকের ডগায়,
অচেনা আমার দেশ।
আমার রাজনীতি ক্ষত সারা অসুস্থতায় হাহাকার 
এ কোন উত্থানের মধ্যে আমি
সত্যের ধ্বনি সামন্তের হাসি।
রাত্রি মাখানো গন্ধে বেহাগ বক্ষ্যে আমি কোন প্রতিক্ষায় 
আমার বাক্যের খোঁয়াড় সত্যের ধ্বনি সামন্তের হাসি
আদিম সাজে।
আমি কোন বিরল বিশুদ্ধির পথে -
শোক যত দেখা যায়, স্বাধীনতা তত নয় 
মিছিল যত- কষ্ট আরো ভীষণ হয়।
বিষপানে ক্লান্তি আঁধার ততই অস্থির হয়
কোন সাপিনির ফণা খোঁপায় শোভা পায়
আমি কোন বিরল বিশুদ্ধির পথে -

xxx

ঢাকা।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন