আমরা ব্রাত্য - ডাঃ সুভাষ চন্দ্র সরকার

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২০, ২০২২ | দেখা হয়েছে: ৮৪৩ বার

মরা নাকি কিছুই বুঝি না
তাই  আমরা সমাজের ব্রাত্য, 
বিবেকের দরজায় কড়া নাড়ি
আমরা কথা বলি সত্য
তাই সমাজের  কাছে ব্রাত্য। 

আমরা বলি স্বাধীনতা ভালো 
স্বেচ্ছাচারিতা নয়; প্রতিবাদ করি,
তাই আমরা সমাজের  কাছ ব্রাত্য। 

আমরাও সমাজে আধুনিক 
কিন্তু রক্ষনশীলতায় বিশ্বাসী;
দৃষ্টি কটু তায় ঘোর বিরোধী, 
তাই আমরা সমাজের কাছে ব্রাত্য। 

আমরা বিকৃত মানসিকতার 
শতবার বিরোধী ;
সুস্থ - বিবেক বুদ্ধির সহযোগি
সকল কর্মের উৎসাহী দাতা
বিবেক বিসর্জন দিয়ে নয়।

কালি শূন্য হীরের কলম মূল্যহীন;
বিবেকবুদ্ধি শূন্য জীবন মনুষ্যত্ব হীন, 
আমরা সারস্বত বাণীর বিশ্বাসী। 
আমরা বিবেকের দরজায় কড়া নাড়ি, 
তাই আমরা সমাজের ব্রাত্য।।

ডাঃ সুভাষ চন্দ্র সরকার
মাটিয়া, উত্তর চব্বিশ পরগণা
পশ্চিম বঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন