পারমিতার বন্ধুরা - অমিতা মজুমদার

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : মে ২৪, ২০২১ | দেখা হয়েছে: ১২১৪ বার

ওরা তিনজন গত দশ বছর ধরে আছে পারমিতার সাথে। পারমিতার সুখ দুঃখের সাথি ওরা। এই দশ বছরে ওদের সাথে পারমিতার সম্পর্কটা হয়ে উঠেছে একরকম বন্ধু ও প্রেমিকের মতো। একসঙ্গে তিনজন প্রেমিক তাও আবার এই প্রৌঢ় বয়সে ! সবার কাছে অবাক লাগছে নিশ্চয় ! এমনটা আবার হয় না-কি? আরে হয় হয়।ওদের সাথে পারমিতার কথা হয় কখনও মেঘলা দুপুরে, আবার কখনও ঘন হয়ে আসা সন্ধ্যার আলো আঁধারিতে। কখনও মাঝরাতে ঘুম ভেঙে গেলে, যদি দূরে থাকা আত্মজন কিংবা হারিয়ে যাওয়া প্রিয়জনের জন্য মন কেমন করে,বুকের মাঝে সেই চাপা কষ্টটা আরও চেপে বসে, তখন ওদের সাথে কথা বলে পারমিতা। তিনজনেই সমান ভালোবাসা দিয়ে পারমিতাকে আগলে রাখে। সবচেয়ে স্বস্তির কথা ওদের নিজেদের মধ্যে পারমিতাকে নিয়ে কোন সংঘাত বা মতবিরোধ ঘটে না। তাই ওরা গত দশটা বছর একইভাবে ভালোবেসে গেছে নিরন্তর।পারমিতার এই বন্ধুরা কখনও কি বদলে যাবে ? পারমিতা জানে না । কারণ একটা জানালা, একমুঠো আকাশ আর একটা নিমগাছ কি বদলে যেতে পারে মানুষের মতো?

অমিতা মজুমদার
ঢাকা,বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন