মানুষ্য যাত্রার সরণি - মোহাম্মদ ইল্ইয়াছ

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : আগস্ট ৩, ২০২২ | দেখা হয়েছে: ৫৮৯ বার

জ প্রতিশ্রুতি ভঙ্গের দিন 
কথা ছিলো দেখা হবে
দেখা হলো না। 

আজ পরীক্ষা দেবার দিন 
কথা ছিলো বেড়াতে যাবো
বেড়াতে যাওয়া হলো না। 

আজ বিশ্বাসহানির দিন
কথা ছিলো ডুবসাঁতার দেব
মৎস্যকন্যার হাদিস নেই। 

আজ প্রীতির কালিমার দিন
কথা ছিলো দোহে মিলবো
মেলবন্ধনের চিহ্ন নেই। 

এভাবেই মনুষ্য যাত্রার সরণি
ব্যথা-বেদনায় জরা জীর্ণ।

মোহাম্মদ ইল্ইয়াছ 
বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন