মনে পড়ে মা-কে - তপন কুমার বৈরাগ্য

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : এপ্রিল ১৮, ২০২৪ | দেখা হয়েছে: ৪১৩ বার

মাঠের কোলে উঠতো দুলে
স্নিগ্ধ শীতল বায়ু,
চারিদিকে সবুজ ফসল
বাড়তো মনের আয়ু।

তৃণফুলের গন্ধে বিভোর
পাখির গানে গানে,
মৌমাছিরা পড়তো ঢুলে
সুরের ছন্দ প্রাণে।

মুখরিত সবুজ গাঁয়ে
কাটতো সুখে বেলা,
সেদিনকার সেই সুখের জীবন
যায় না আজো ফেলা।

শস্য শ্যামল গ্রামটা আমার
গেছে বোধহয় ভুলে,
কতো তরী থাকতো বাঁধা
খড়ি নদীর কূলে।

গ্রাম ছেড়ে আজ বিদেশেতে
কিন্তু আছে মায়া,
এইখানেতে পাই না খুঁজে
শীতল বটের ছায়া।

তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর
নাদনঘাট, পূর্ববর্ধমান

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন