অবলোকন - সাকী নাজরীন

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : আগস্ট ৩, ২০২৩ | দেখা হয়েছে: ৫৩৬ বার

মি নাকি নেই সেই আগের মতোন
বলেছ তুমি…আক্ষেপের সাথে। 
উত্তর দেইনি সেদিন কিছু 
থেকেছি নিরুত্তর।  
আমিও ঠিকই বুঝতে পারি
আনকোরা আমি
বদলেছি ঢেড় ভিতরে ভিতর!

তুমি কি জানো মানব মনন গঠন কি প্রভাবে?
সমাজরীতিতে….
আমায় কি ভেবেছ ব্যাতিক্রম তুমি?
মোটেও না…সকল সমাজরীতি
মেনেছি পঁই পঁই। 
তাই তো ছিলাম তোমাদের কাছে
মনমতো যুৎসই,
সয়েছি অশিষ্ট অকথন একজাই। 

বলতে পারো প্রজ্ঞায় ছিলাম অজ্ঞ তখন
শিখানো আবেগে অন্ধ,
দেখো …সমাজের এত গলদ বারতা
ধর্ম বলে না তা
বিভ্রান্ত মনে চলে দ্বন্দ্ব। 

সহসা সরলো কচুরীপান…রবির বিভায় 
দেখি স্বচ্ছ সরোবর,
জলের তলের বিশুদ্ধতা ও গড়বড়। 
পুলক জাগে মনে যেন
কুয়াশা সরায়ে সূর্য্যছটার প্রথম আলোক প্রাণে!
ঠিকই বলেছ তুমি
বদলেছি আমি ঢেড় ভিতরে ভিতর।

সাকী নাজরীন
অটোয়া, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন