গতানুগতিক - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৩, ২০২৪ | দেখা হয়েছে: ৫৯২ বার

কদিন অভিমানও খসে পড়ে 
বয়স বাড়ার সমানুপাতিক হারে 
আলগা হতে থাকে রাগ আর ক্রোধ 

সময়ের সাথে সাথেই মানুষ 
নিজের খোলস পাল্টে ফেলে 
যেভাবে পাল্টায় এন্টারটিকা 

তবুও জীবন হিসেবের ছকে বাঁধা 
দেনা পাওনার অঙ্কতে চলে 
ভালোবাসা বন্টনের আয়োজন 

শূন্য হাতে ফিরতে হবে জেনেও 
মানুষ কাগজের পয়সাতে আজও 
স্বার্থ আর সঙ্গমের সওদা করে 

আমার মতন কোন বোকা মানুষ 
বিশ্বাস বাজি রেখে এই তল্লাটেও 
প্রতিদান খুঁজেই জীবন পার করে 

তবুও তুমি আছো বলেই হয়তো 
তোমার ভরসাতে এই এক জনম 
দিব্যি পার করছে মানুষ হাসিমুখে! 

গতানুগতিক 
সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
ঢাকা,বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন