মনের বাঘ - দেওয়ান সেলিম চৌধূরী

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১২, ২০২১ | দেখা হয়েছে: ১৩৩৮ বার

নের ও বন আছে, বাঘ আছে তায়
কারনে অকারনে শুধু পিছু ধায়।
অতি যত্নে লালিত হয় বাঘের কায়া
মানুষের দূর্বল চিত্তে ফেলে তার ছায়া।
আষ্টে-পৃষ্টে বেধে রাখে নিজের শাসনে
আলো থেকে নিয়ে আসে অন্ধকার পানে।
মুক্তির পথে তার হিংস্র বিচরণ
বারে বারে জব্দ করে প্রশ্নবিদ্ধ মন।
নিজের সমস্ত বুদ্ধি করে বিসর্জন
অযৌক্তিক অন্ধ তিমিরে করে সমর্পন।
যুক্তির সমস্ত পথ বন্ধ করে তার
মানুষ থাকেনা মানুষ, শুধু অজ্ঞতার।
ভুলে যায় অন্ধপ্রায়, সৌন্দর্য্য বিধাতার
ফিরে আসে বারে বারে অন্ধকারে, কি অদ্ভুত কারবার।

দেওয়ান সেলিম চৌধূরী। অটোয়া

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন