পাগল কে? -ইকবাল কবীর রনজু

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ২০, ২০২৪ | দেখা হয়েছে: ৭৩৩ বার

কারে পাগল বলি?
পাগল কে এই সংসারে?
বিবেক বোধহীন মানুষই পাগল
পিটিয়ে যারা মানুষ হত্যা করে।

কারে নরাধম বলি?
নরাধম কে এই সংসারে?
যাদের পশুর সাথে তফাৎ নেই
যা খুশী তাই করতে পারে।

কারে অমানুষ বলি?
অমানুষ কে এই সংসারে?
যারা নৈতিকতার ধার ধারে না
থাকে মানুষের পোশাক পরে।

কারে পশু বলি?
পশু কে এই সংসারে?
যারা তোফাজ্জলদের পিটিয়ে মারে
নির্দ্ধিধায় বিনা বিচারে।

ইকবাল কবীর রনজু, সহকারি অধ্যাপক, মির্জাপুর ডিগ্রী কলেজ, চাটমোহর, পাবনা। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন