নির্জন শব্দের শরীর ছুঁয়ে - তপনকান্তি মুখার্জি

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : আগস্ট ১৮, ২০২০ | দেখা হয়েছে: ৯৮৯ বার

তেমাথার মোড়ে দাঁড়িয়ে পড়ল সবাই।
দীপক দাঁড়াল, সে এখানে চেনা শব্দ ফিরে পেতে চায়,
নিলয় দাঁড়াল, হাজামরা স্রোতকে সে টিকিয়ে রাখতে চায়,
কিঙ্কর দাঁড়াল হৃদয় জাগাতে।
আসলে ভুলে যাওয়া খুব সহজ নয়।
বহুদিন আগে শোনা হলেও রবিশংকরের সেতার, 
আমজাদ আলির সরোদ, জাকির হোসেনের তবলা 
কি ভোলা যায়?
তেমাথা মোড়েই তো বুক ভিজিয়েছিল অজস্র রক্তফোঁটা,
সেই স্মৃতির অবগাহনে দাঁড়িয়ে সবাই।
অশরীরী ছায়া হয়ে শরীরে কাঁপন ধরাচ্ছে পাঁচটি দগ্ধ লাশ
নিজেদের শূন্য করে এই প্রথম মুঠোমুঠো জল উগরে দিচ্ছে 
আমার দু’চোখ। ওই পাঁচ জন আমারই আত্মার আত্মীয় ছিল যে।
আঁধার নামছে, সকলে ফিরে যাচ্ছে।
আমি একা লন্ঠন হাতে খুঁজে চলেছি পাঁচটি অতৃপ্ত 
নাভিকুন্ড, গঙ্গায় ভাসাব বলে।

তপনকান্তি মুখার্জি। হুগলী, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন