যদি আবার দেখা হয় - রুদ্র অয়ন

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুলাই ৫, ২০২৩ | দেখা হয়েছে: ৫৭৪ বার

দি আবারও দেখা হয়  
বলে যেও ছেড়ে যাওয়ার কারণ,
বলে যেও শরৎ প্রভাতে
তোমার আমার কেন দেখা বারণ! 

মনের আকাশে মেঘ জমে
ভেজা ভেজা টলমল দুই নয়ন,
যখন তখন হানা দেয়
পোড়ায় তোমার স্মৃতির দহন! 

বাইরে যে রোদ ঝলমল
মনেতে তবু বরষার আবাহন,
তোমার কথা মনে হলেই
দু'চোখে নামে বেদনার প্লাবন।

কি সুখের আশায় আমায়
ছেড়ে গেলে তুমি জানিনে কি কারণ,
হয়তো অনেক সুখেই আছো
করোনাকো আর আমায় স্মরণ। 

দেখা হয় যদি আবারও
বলে যেও শপথ ভাঙার কারণ,
বলে যেও তোমাতে আমাতে
কখনও কেন মিলনেতে বারণ। 

রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন