বিশ্রাম - সিদ্দিকা ফেরদৌস তরু

প্রকাশিত হয়েছে : আগস্ট ৭, ২০২২ | দেখা হয়েছে: ৬৬৪ বার

ধ্যগণনে জীবনটা কেন জানি 
     বড় বেশি টালমাটাল। 
উগ্রতা নয়, অবিনয়তা নয়
শুধুই বেঁচে থাকার আকুতি। 
যে জীবনে চাকচিক্য প্রখরতা প্রভার জন্য 
করেছিলো অর্জন যোগ্যতা উপযোগিতা, 
এখন প্রতিটি কাজে এসেছে স্থবিরতা 
আজ আর নেই জীবনের কোনো দিপনতা।
     অঝোর ধারার বৃষ্টির ছোঁয়া 
জাগায় না আর শিহরণ, 
অতীত বর্তমান নিয়ে বারে বারে
জীবনকে ঘিরে করছে ঘূর্ণন। 
জীবনে করেছি কতোই না পরিশ্রম, 
এখন শুধুই চাই বিশ্রাম আর বিশ্রাম।।। 

সিদ্দিকা ফেরদৌস তরু 
গাইবান্ধা, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন