নীলাঞ্জনা – চিরঞ্জীব সরকার

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ১, ২০২০ | দেখা হয়েছে: ১০৮৪ বার

নীলাঞ্জনা,জগতের অধিকাংশ নীলপদ্ম তোমার কাছে
তারপরও তোমার চোখে নীলজল কেন?
এতো সেই অন্ধকার নীলজল,মায়মৃগ এতো নয়,এতো সেই মমতা
নিশীথের নিঃশব্দের মত,প্রদীপের কলঙ্কের মত
আহত ছায়া; যেদিন যুবক ছিলাম পৃথিবীর ঘাটে
খুঁজেছি নীলপদ্ম যেথায় থেমেছে চোখ
নিঝুম দ্বীপের ঝিনুককুড়ানো ছোকরাকে ডেকে বলেছিলাম
দেখেছ কি তুমি আমার নীলাঞ্জনাকে কখনও
এপথে ওপথে বা অন্য কোন পথে
দূর্গম পাহাড় কিংবা উৎফুল্ল সাগরে। শুধুই বিস্ময়!
দেখালো আমায় ও নীলসাগর,যে সাগরে রত্ন পেয়ে
নির্ধন হয় ধনী, কান্নারাও হাসে আবার মৃতরাও জেগে উঠে
সঞ্জীবনী সুরা পেয়ে।
আজো আমি ভাসছি নীল সাগরের বুকে আহত আশায়
যদি সেই নীলাঞ্জনা দেখি কোন এক ফেনিল ঢেউয়ে
যে কোন জগতে,অন্ধকার মশালের আশ্চর্য আলোতে।

চিরঞ্জীব সরকার
অটোয়া, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন