ভোর - তামজীদ আহমেদ্

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : মে ৩, ২০২৩ | দেখা হয়েছে: ৪৬৩ বার

স্বপ্নাক্রান্ত কোনো ভোরের দিকে যেতে যেতে
দেখতে চেয়েছি- তোমাকে, ভীষণ সুন্দরে 
ভোর হতে হতে  জেনে গেছি- তুমি নেই
স্বপ্নেই ভেঙ্গেছে সবকিছু

ঘরের খোঁজে পথের শূন্যতা এক হয়ে এলে 
ঘর ভেঙ্গে যাওয়ার সুরই বুঝি বাজে

পৌঁছতে পৌঁছতে দেখি তুমি ফেলে গেছ পুরনো অপেক্ষা
তাড়া করে বসন্তহীনতার অনুষঙ্গে 
হলুদাভ বিকেল ঝুঁকে পড়ছে অনভ্যাসে
স্বপ্নাক্রান্ত এক ভোরের জন্য

তামজীদ আহমেদ্
ব্রাহ্মণবাড়ীয়া, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন