লক ডাউনে বিবাহ - রাজু কদমা

প্রকাশিত হয়েছে : জুন ১৫, ২০২০ | দেখা হয়েছে: ১১৮০ বার

পাড়ার সেরা জমিদার কমল,
লক ডাউনে বিবাহ দিলেন একমাত্র ছেলেরl
বৃদ্ধ কমল, বড়োই কৃপণ
ছেলের বিবাহতে করেছে পণ
এইতো সুযোগ এইতো সময়l
লক ডাউনে বিবাহ যদি হয়
তাহলে কেমন হয় "বলো গিন্নি"?

গিন্নি মাথা নেড়ে কয়
"তোমাকে চিনি চব্বিশ বছর,
তুমি তো কৃপণের কৃপণ!"
কি বললে তুমি?
সুযোগটা এবার পেলে বেশ!
লক ডাউনের জেরে
ছেলের বিবাহ তো দিলে,
কাউকে কিছু না বলে;
এবার পূজোয় বউমা'র শাড়ি-কাপড়টাও
হবে না কিনতে!

রাজু কদমা। মণ্ডলকুলি, বাঁকুড়া

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন