শরৎ - পঞ্চানন শিট

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : আগস্ট ৯, ২০২০ | দেখা হয়েছে: ৯৯৯ বার

রৎ মানে শিশির ভেজা
দূর্বা ঘাসের ঘ্রাণ
কুয়াশা ভরা সকাল বেলায়
শিউলি কুড়ানোর গান।

শরৎ মানে ওই আকাশে
মেঘের লুকোচুরি
সাদা পালকের মেঘগুলো সব
উড়বে সারি সারি।

শরৎ মানে কাশের বনে
সাদা ফুলের মেলা
হালকা বাতাস দোলা দিয়ে
করে যেন খেলা।

শরৎ মানে শারাদ উৎসব
ঢাকে কাঠি পড়া
কুমারপাড়ায় রঙ তুলি দিয়ে
মায়ের মূর্তি গড়া।

শরৎ মানে সুভাসিত মন
আবেগে উচ্ছ্বাসে ভাসে
চাইছে সবাই শরৎ যেন তাই
ফিরে ফিরে আসে।

পঞ্চানন শিট। পূর্ব মেদিনীপুর

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন