গৌতম হাজরার কবিতা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুলাই ২৪, ২০২০ | দেখা হয়েছে: ৯২১ বার

টোকা
লতো করে টোকা দিলাম ছায়ায়।
ছায়া কেঁপে উঠল।
এভাবেই টোকা দিতে দিতে দেখলাম
কাঁপা জলের বিন্দু, ডানায়
ধারালো সময়ের রেখায় আর আয়নায়।

আসলে টোকায় সবই হয়। বাজে
দূরের কঙ্কণ।
দিগন্তের হাঁসও আজ ইশারাপ্রধান!

ঈষা'
দেওয়ালে খুঁটে খাচ্ছে ঈষা'
ছোট্ট আরশিখানাও সে গিলে খেতে চায়
পাছে ভয়, যদি ভেঙে পড়ে ঝনঝন করে।

শিরোনামে বন্ধুদের মুখ দেখতে চায় না
তাই,
ভুলে যায় লোকাচার, সংস্কার
দহন ও দ্রোহে।

দেওয়ালে খুঁটে খাচ্ছে ঈষা'
পকেটে শূন্যতা নিয়ে
দু'ফোঁটা চোখের জলও আজ
অবিশ্বাস লেখে!

গৌতম হাজরা
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন