মেঘের ভেলা প্রেমের মেলা - তপন কুমার বৈরাগ্য

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুলাই ২৫, ২০২৩ | দেখা হয়েছে: ৭৪১ বার

তুলোর মতো যাচ্ছে ভেসে
উড়ছে মেঘের ভেলা,
থাকবো এবার তোমার কাছে
কাটবে সুখে বেলা।

আলো আঁধার সারাক্ষণই
সারাটাদিন কালো,
আমার কাছে এসে প্রিয়া
প্রেমের প্রদীপ জ্বালো।

বৃষ্টি ঝরে ঝরো ঝরো
দুলছে জলে ভেলা,
ভালোবাসার ফুলদানিতে
জমবে প্রেমের মেলা।

ঝিরি ঝিরি বাদল ধারা
ঝরছে পথে পথে,
প্রিয়তমা এসো কাছে
চড়ে প্রেমের রথে।

মুষলধারে টাপুরটুপুর
নেই তো আলোর রেখা,
এসো প্রিয়া কদমতলায়
করবো আমি দেখা।

তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর:নাদনঘাট
পূর্ববর্ধমান, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন