গোলাম কবির এর দু’টি কবিতা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : মার্চ ১৪, ২০২১ | দেখা হয়েছে: ৯৮৮ বার

দাম্পত্য খুনসুটি
তুমি ছুঁয়ে দিলেই হৃদয় আমার
 হয়ে যায় যেনো খোলা নীল আকাশ! 
এখানে তখন বসে বসন্ত মেলা, 
এই উষর হৃদয়ে তখন ফোটে কতো
শিমুল আর আগুনরঙা কৃষ্ণচূড়া!  
তোমার একটু খানি ভালবাসার ছোঁয়া 
পেলেই জানি মেলে ডানা নীল গগনে। 
উড়তে উড়তে কখন জানি 
কেমন করে পৌঁছে যায় তোমার কাছে,
পাখির ঠোঁটে লেপ্টে থাকা মধুর মতো
জমিয়ে কথা বলতে থাকে তোমার সাথে।

অভিমানী ইচ্ছে
খনো কখনো খুব ইচ্ছে করে 
গৃহত্যাগী সন্ন্যাসী দের মতো 
অভিমানে একদিন চুপি চুপি 
কাউকে কিছু না বলে 
প্রিয় নদীটা কে সাক্ষী রেখে 
তারাদের মেলায় হারিয়ে যাই। 
তারপর কেটে যাক একটা শতাব্দীকাল-
প্রাইমারী স্কুলের মাঠে লাগানো 
নতুন বটগাছটা ততোদিনে আরো
বিস্তৃতিলাভ করুক শাখায়, পল্লবে! 
এবং ওর দাড়ি গুলো বাড়তে বাড়তে 
মাটিকে স্পর্শ করে গজিয়ে উঠুক 
নতুন কোনো বটগাছ; তারপর নাহয় 
ফিরে আসবো আবার এই লোকালয়ে!

গোলাম কবির
মোহাম্মদপুর, ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন