হাওর_দ্বীপপুঞ্জের_শহরে - মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী

প্রকাশিত হয়েছে : আগস্ট ৯, ২০২০ | দেখা হয়েছে: ৭৫৯ বার

প্রতিদিন মিশে থাকি হাওর দ্বীপপুঞ্জের শহরে
যেখানে সন্ধ্যা নামে নৈসর্গিক নানা রূপ ডানামেলে।

এখানে আষাঢ় পূর্ণিমা রাতে মেঘেদের সাথে চাঁদ হাসে  
বৃষ্টিভেজা রাতে অজানা অনুভূতিরা হৃদয়ে বাসা বাঁধে।

বিস্তৃর্ণ হাওরে উত্তাল 'আফাল' সমুদ্রের রূপে আঁচল পেতে ধরে
ইচ্ছেগুলো মিশে থাকে অথৈজলের আছড়ে পড়া ঢেউয়ে।

খুব ইচ্ছে হয় যেতে জল জোছনার শহরের রিভারভিউয়ে
যেখানে উত্তাল তরঙ্গ বহমান সুরমায় অপরূপ সৌন্দর্য্যের দেখা মেলে।

এই তীরে প্রেমিক প্রেমিকারা অতৃপ্ত বাসনার পূর্ণতা পায়
চন্দ্রালোকিত ঝলমলে জলরাশি যেন লুকোচুরি খেলায়।

এখানে বসে বাউলেরা হাসনরাজা, দূর্বিন শাহ, রাধা রমন, শাহ আবদুল করিমের গান বাঁধে
কবিতা, প্রেম আর আড্ডায় তরুণেরা জলরাশি উপভোগ করে তন্ময় হয়ে।

তাই বার বার যেতে ইচ্ছে হয় হাওরপারে,
পড়ন্ত বিকেলে গোধূলি লগ্নে কবি মউজদিনের
জল-জোছনার শহরে।

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী। সুনামগঞ্জ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন