গাঁয়ের মেয়ে - তপন কুমার বৈরাগ্য

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৮, ২০২৪ | দেখা হয়েছে: ৪৮৩ বার

গাঁয়ের মেয়ে আছে চেয়ে
তার উপমা নাই,
বনের পাশে ছোট্ট বাড়ি
সেথায় তাকে পাই।

চায় না সোনা অর্থ কড়ি
ঘুচায় সকল ভুল,
গাঁদা ফুলের গাঁথে মালা
কানে পাতার দুল।

ঝরছে মুখে মিষ্টি হাসি
কাজল কালো চুল,
নেই তো সাজে নকল কিছু
রাঙায় নদীর কূল।

লম্বা কেশে বাঁধলো বেণী
লাগছে তাকে বেশ,
গ্রামের মেয়ে সহজ সরল
ধন্য হলো দেশ।

রূপে গুণে তার সাথে আজ
নেই তো কারো তুল,
সে তো জানি গ্রামের আলো
ফোটা গোলাপ ফুল।

তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর
নাদনঘাট
পূর্ববর্ধমান
ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন