বাঁচার আশায় - শ্রী রাজীব দত্ত

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : মে ১৬, ২০২১ | দেখা হয়েছে: ৮৯৪ বার

বিষাক্ত চারিদিক
অসুস্থ পৃথিবী,
সবাই চিন্তা আর নিরাশায়
কি যে হবে?
খুঁজে ফিরছে মন নির্দিষ্ট উপায়।
যখন সময় ছিল
ছিলনা কোন গুরুত্ব
এখন সময়ের পরিহাস
পৃথিবী হয়েছে আবার বিষাক্ত।
নিজেদের স্বার্থসিদ্ধির জন্য
প্রাণ নিয়েছি প্রকৃতি,
গাছ কেটেছ, দূষণ করেছ
এখন ভাইরাসে আকুতি।
প্রকৃতির গুরুত্ব তখন বুঝিনি
কখনো মন থেকে প্রাণীর উৎস খুজিনি।
যদিও একদিন ঝড় থেমে যাবে
ধরণী আবার শান্ত হবে।
সৃষ্টি হবে নতুন প্রাণের,
ফুল ফুটবে নতুন গানের।
সেদিন এই কথাগুলো ভুলে যেও না
রেখে দিও স্মৃতিতে,
দুর্বিষহ হয়েছিল জীবন কোন এক অতীতে।
সেদিন একটু সময় করে
একটা গাছ লাগাও এই মাটিতে।
দূষণ মুক্ত করো
যদি চাও ভালোভাবে বাঁচতে।

শ্রী রাজীব দত্ত। কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন