নিঃস্তব্দ সবাই – বেলাল উদ্দিন

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : এপ্রিল ১০, ২০২০ | দেখা হয়েছে: ৮৮২ বার

মনতো হয়নি কোনোদিন,
চারদিক কোলাহলবিহীন,
ভোর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর,
অনির্দিষ্ট কাল থাকতে হচ্ছে ঘোষিত বন্দীশালায়।
ভাবেনি ধরণী হবে যে এ হাল কবু,
কবিড-১৯ করবে কাবু,
সান্ধ্য আইন, মার্শাল'ল আইন,
কত আইন দেখলাম,
রাখিতে পারেনি অন্তরীণ মানবেরে।
যুদ্ধাবস্থা ছিল যুগে যুগে,
তবুও ছিল কোলাহল,
ছিল চাঞ্চল্য মনে প্রাণে,
বাঁচিবার তরে সবাই মিলিত হত সঙ্গোপনে,
আজ মোরা আতঙ্কে আতঙ্কিত এ ভূবনে।
খবরে পাই মৃতের মিছিল,
পাই ধোঁয়াশার পাঁচ মিশেল গল্প,
নব নব উদ্ভট কাহিনী,
জানিনা হবে কী আগত দিনে।
মহামারী কবিড-১৯,
জানিনা তোমার গন্তব্য কতদূর,
রেখেছো বিশ্বধরিত্রীকে ব্যাকুল,
আর অজানার শঙ্কায়,
করেছো মানব সন্তানদেরে তটস্থ অবিরাম,
থামবে যখন করবে মনের শাণ নিরানন্দ।
হে কবিড- থামাও তোমার এ তান্ডব,
মুক্তি দাও ধরণীকে,
ফিরে পাক প্রাণ,
ভেঙে যাক অনাকাঙ্কিত নিঃস্তব্দতা।

বেলাল উদ্দিন। সিলেট, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন