ইচ্ছাপূরণ - বিধান সাহা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : মার্চ ১৪, ২০২১ | দেখা হয়েছে: ১০৪৯ বার

জীবনের ছায়াপথে
ঘুরতে ঘুরতে
পৌঁছে যেতে চেয়েছিলাম
নির্দিষ্ট লক্ষ্যে 

নতুন আবেশের
চঞ্চলতার ঢেউ তুলে
স্বপ্নের আলোছায়ার
বিশ্বস্ত হাত দুটি ধরে

কে জানে কোন খেয়ালের
নিদারুণ আবেগ
ছুটিয়ে নিয়ে
বেড়ালো আমায়

আবর্তনের মায়ায়
দুরন্ত চেতনায়
মনের ইচ্ছাপূরণ
বিলাসী মূর্ছনায়.....

বিধান সাহা
কলকাতা, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন