রুগ্নশয্যা - সাবরিনা তাহ্সিন

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : মার্চ ২৫, ২০২৪ | দেখা হয়েছে: ৪২৬ বার

লিনশয্যা, ফ্যাকাশে চাদর, 
একপাশে আধখোলা জানালা 
ধূলোমাখা পর্দায় বাতাসের কানাকানি। 
বাহিরে আলোময় পৃথিবী
বর্ণে-গন্ধে কতো শোভা!
বাতায়ন পাশে,
ঠিকরে পড়ে টুকরো আলোর ঝলকানি। 
উষ্ণতাও মিশে গেছে 
বাতাসের সাথে। 
টেবিলে অনাদরে  
রাখা আছে ফলমূল। 
ঢেকে রাখা গ্লাসভর্তি পানি 
তৃষ্ণায় তাকিয়ে থাকে কিছুক্ষণ। 
ফুরিয়ে যাওয়া ঔষুধের শিশি 
বড়ি -ট্যাবলেটের শেষ পাতা ,
অবহেলায় পড়ে রয়। 
এতোকিছুর মাঝে কী 
তক্তপোষে অহোরাত্রি শয়ন করা যায়?
বিরাজমান থমথমে পরিবেশ 
পুরোকক্ষ মাঝে যেন এক বিবর্ণতার ছাপ। 

সাবরিনা তাহ্সিন 
আকুয়া, ময়মনসিংহ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন