মোহাম্মদ আবদুর রহমান -এর কবিতা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুলাই ৭, ২০২০ | দেখা হয়েছে: ১০৭১ বার

যেটুকু আছে সেটুকুই থাক

আমি তোমার ভালোবাসা চাই না।
কারণ ভালোবাসা রাখার মত জায়গা
আমার হৃদয়ে নেই।
তাছাড়া ভালোবাসা কি জিনিস বুঝি না
আর বুঝতেও  চাইনি কোনদিন।
আমি মোটা খায় মোটা বুঝি
বুঝি কেউ কিছু জিনিস এমনি দেয়না
যদিও কেউ দেয় তাহলে তার কত রকম ছবি তুলে 
আর সকল মানুষকে চিৎকার করে জানায় সে কত মহান
কিন্তু সে বুঝে না নিজেকে মহান বানাতে গিয়ে
অন্যের সকল কিছু কেড়ে নিলো
তাই আমার যেটুকু আছে সেটুকুই থাক
কারণ ক্ষুদপিপাসা ভরা হৃদয় নিয়েও হাসতে পারি।

মোহাম্মদ আবদুর রহমান
মালদা
পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন