অনুশোচনা - সালেহ মওসুফ

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : এপ্রিল ৫, ২০২০ | দেখা হয়েছে: ১০৯৫ বার

হে পৃথিবী আমি তোমাকে ভালবাসি
ভালোবাসি সবুজ বৃক্ষের সারি
আকাশ ছোঁয়া উঁচু উঁচু গিরি
সমুদ্রের জোয়ার ভাটা ফেনিল জলরাশি ।

আমি ভালোবাসি বৃষ্টির অবিরাম বর্ষণ
শুভ্র শান্ত নয়নজুড়ানো তুষারপাত
লেগুনের নীল জল, তাঁরাভরা রাত
ভালোবাসি ঘাসের বুকে শান্ত কুয়াশায় রবির কিরণ।

তটিনির জলতরঙ্গ ভালোবাসি, সাদা কাশফুল
ধূ ধূ মরুভূমির সোনালী বালুকণা
ভালবাসি, পূর্ণিমার রূপালী জোছনা
বসন্তের উৎসবমূখর প্রকৃতি হৃদয় করে আকুল।

করনা ভাইরাসে আজ বিশ্বজুড়ে মহামারী
মৃত্যুর করুণ মিছিল দেশে দেশে
হে পৃথিবী তোমাকে দেখিনি এমন রুদ্র বেশে
কখনো দেখিনি মানবজাতির এমন আহাজারি !

হিন্দু, মুসলিম সাবিয়ান, বাহাই, ইহুদি খ্রিস্টান
ইতালী ,আমেরিকা, বৃটেন, স্পেন, চীন জাপান
করনা কাউকে চিনে না, চিনে শুধু মানব সন্তান
মানব প্রেমের ছায়াতলেই বিপদে মিলবে পরিত্রাণ ।

কতদিন একা গৃহে থাকবো বসে উৎকণ্ঠায়
বিশ্বজুড়ে করণার দাবনলে পুড়ছে মানবজাতি
হে পৃথিবী এবার থামো অন্তর কাঁদে দিবস রাতি
কথা দিলাম এবার করবো শাপমোচন অনুশোচনায়।।

সালেহ মওসুফ। যুক্তরাজ্য 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন