স্বদেশ বিনতি - কাজী মাসুদ

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুলাই ২৪, ২০২১ | দেখা হয়েছে: ১১২০ বার

স্বদেশের তরে যার নাহি কাঁদে মন,
যতই সে গুণী হোক হীন সে জন।
যতই বিদ্যা ভারে হোক সে বিদ্বান,
ততই ঘৃণা তারে ধিক তার মান।
হোক সে সমাজপতি রাজাধিরাজ,
হিতার্থে নাহি রয় অনিষ্টে বিরাজ।
হোক সে সুঠাম যত বাহুবলী বীর,
সকাতরে মরে সে দুঃখে গভীর।
শৌর্যে বীর্যে তার গর্জে গগন,
তবুও মরন পরে নরকে গমন।
হোক সে প্রতাপশালী বিত্ত বৈভবে,
হারাবে পাষাণ ভারে রিক্ত গৌরবে।
ফুলেল বিলাসী সাজে প্রিয় সুদর্শনা,
তবুও বিরাগ মাঝে করি ভৎর্সনা।
মাতৃস্নেহ দানে অবারিত সবে,
সেই তো স্বদেশ মোর নিকষিত ভবে।
স্বদেশ প্রেমে যার পূর্ণ জীবন,
সফল জনম তার ধন্য মরন।

কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
যশোর,বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন