জলপায়রা স্বপ্নআঁকে - ডা. শওকত আলম

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ১২, ২০২০ | দেখা হয়েছে: ৯৩৫ বার

সিঁড়ির উপরে সিঁড়ি জলপায়রা আকাশ দেখেনা
রঙিন সুটকেসে বসে থাকে চিত্রাহরিণের মত
পাখায় জিলজিলে রঙ.. 
সোডিয়াম বাতি-সিনানে ঝিলিক মারে।
তারার মত তার জ্বলে ঝলমলে চোখ;
পূবের কালো মেঘ সাদা হয়, 
ভাঁজ পড়ে ঈশানে হাওয়ার জোড়ন।

স্মৃতিময় মাকশা তার চতুপার্শ্বে জালবোনে নিশিদিন সমুদ্রস্বপ্নে নোঙ্গর মারে
দিকহারা নাবিকের মত উড়ায় পাল ; 
প্রাণোবন্ত স্মৃতির জানালায় চিত্রকল্প আঁকে,
বারবার বাক নেয় পূবের দোলন।

জলপায়রার জীবনচক্রে ঋতু বদলায়, 
পেখম ঝরে, বদলায় ঠোটের মাখম, 
পুরাতন পালক খসে,
নতুন পালক আসে তুলতুলে গা,
জলপায়রা অঙ্গসজ্জায় অপরূপা।

বাহারি পালকে শতরূপা বৈচিত্র্য আনে,
তবুও জলপায়রা স্মৃতি রেখা স্বপ্নআঁকে;
মখমলি রঙিন নীলছোঁয়া আসমান দেখেনা।

ডা. শওকত আলম
গল্লামারী, খুলনা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন