খোরশেদ আলম এর দুটি ছড়া

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৩, ২০২১ | দেখা হয়েছে: ১০৭১ বার

আমরা হবো সোনার ছেলে
সুন সবাই গল্প করি
কখন যে কে যাবোই মরি
নেই ঠিকানা তার
জীবন গেলে সবাই জানি
ঝরবে কারো চোখের পানি
আসবে ফিরে আর?

চলার পথে কারোর মনে
ঘরে-বাইরে দূরের বনে
কেউবা পেলে দুখ
সবাই মিলে করবো ক্ষমা
রাখবো না একবিন্দু জমা
তবেই পাবো সুখ।

ঝগড়াঝাটি মিটিয়ে ফেলে
আমরা হবো সোনার ছেলে
শপথ করো আজ
হয়তো সময় পাবে নাকো
একটু সময় কাছে থাকো
কিসের এতো কাজ!

জগতের আলো
যায়না ধরা যায়না দেখা
তবুও তা আছে
যেখানে যাই দিবস-রাতে
থাকে কাছে-কাছে।

মানতে হলে জানতে হবে
যদি সবে মানি
না দেখলেও মিছে তা নয়
সকলে তা জানি।

একটু ভেবে জবাব দিও
অন্ধকারে আলো
যায়না ধরা যায়না দেখা
জগতের আলো!

খোরশেদ আলম
ডেমরা, ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন