কম্বুকন্ঠ - তপনকান্তি মুখার্জি

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৯, ২০২০ | দেখা হয়েছে: ৮১৭ বার

মি আকাশ হতে চেয়েছিলাম, 
মেঘ হয়ে বৃষ্টি সেজে 
নেমে এসেছি মাটিতে। 

বাতাস হতে চেয়েছিলাম আমি, 
অক্ষম ক্রোধের ভারে অঙ্গার হয়ে 
এখন উড়ছি পৃথিবীর বুকে। 

আমি পাহাড় হতে চেয়েছিলাম 
গোপন ইশারায় মুখ খুলে 
পড়ে গেছি ধপাস শব্দে। 

চেনা পৃথিবীটা ভরে গেছে অচেনা মানুষে, 
লেবুফুলের গন্ধ আর আসে না নাকে, 
অখুশির হাটে সময় কাটাই কী করে? 

আমি তাই অপেক্ষা রেখেছি আগলে আগলে। 
এক মনের ইচ্ছায় 
আর এক মন রাঙে কি? 

তপনকান্তি মুখার্জি। পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন