এন্ড্রু হিডেন পার্ক - মামদোহা বেগম

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : অক্টোবর ১৬, ২০১৯ | দেখা হয়েছে: ১৬২৮ বার

ন্ড্রু হিডেন পার্কে, 
হাজার পাখির বন্ধু আমি
আজকে আমায় পায় কে!
এরাই ভাল বন্ধু আমার 
চায়না কিছু, কোন খাবার
একটু শুধু স্ংগ পেলে
ভালবাসার পাখনা মেলে
আসতে বলে কালকে,
এন্ড্রু হিডেন পার্কে। 

চলছে জীবন পাখির মতন 
নাইবা থাকুক রঙিন ভুবন,
সাতনরী হার নাইবা থাকুক
দূর সে নদী স্বপ্ন দেখুক,
পাখির মত চলবো আমি 
ভাববো নাকো - কার কে?
এন্ড্রু হিডেন পার্কে।।

মামদোহা বেগম । অটোয়া


শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন