ফেরা - তীর্থঙ্কর সুমিত

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : নভেম্বর ৭, ২০২৪ | দেখা হয়েছে: ৫৯২ বার

থারা...
কখন যেন তোমার ইচ্ছে ঘুড়ি হয়ে
উড়তে উড়তে মিলিয়ে যায় নীলাকাশে
অন্ধকারে লেখা থাকে না ফেরার গল্প
নতজানু মাথা প্রতিবাদে লেখা
আস্ত একটা উপন্যাস
ফেরারি সময় হতবাক হয়ে লিখে যায়
অন্ধকার কথা
আলোর মুহূর্তে আলোকিত করে ইতিহাস
যে ছেলেটা ___
রোজ রাতে অন্ধকার ফেরি করে
ফিরে আসত ক্লান্ত শরীর নিয়ে
এক গ্লাস জলে ফুটে উঠতো
ফেলে আসা গ্যাজুয়েশান ডিগ্রি
সে কোথায় হারিয়ে গিয়েছে...
আর আজ যখন
সে ফিরে এসেছে
অন্ধকার থেকে আলোতে
নিশ্চই সে একটা ইতিহাস গড়বে
আমরা অপেক্ষার চারা বপন করেছিলাম
আজ তা ফলে ফলে সুজজ্জিত
সকলেই স্বপ্ন দেখে
স্বপ্ন গড়ে

শুধু থেকে যায় অ পে ক্ষা।।

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন