মায়ের চাওয়া - মোঃ মোশফিকুর রহমান

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৭, ২০১৯ | দেখা হয়েছে: ১২৩৭ বার

সেদিন হঠাৎ মোবাইল ফোনে
বলছে আমার মা,
আমায় কি তুই ভুলেই গেছিস
ফোনতো করিসনা?
কী বলব আর দিলাম জবাব
অনেক ব্যস্ত আমি!
নিত্য দিন যে কতটুকু কাজ
জানো কি মা তুমি?

কেমন আছিস বলল যে মা
ভালতো আছিস বাবা?
তুইতো আমার স্বর্গ-নরক
তুইতো আমার কাবা।
তোকে নিয়ে রোজ স্বপ্ন দেখি
কত আশা নিয়ে বুকে,
তুইতো আমার লক্ষ্মী সোনা
থাকিস স্বর্গ সুখে।

সত্যি অনেক ব্যস্ত এখন
জীবনের এই বাঁকে,
বাঁচতেই যেনো মন চায়না
ক্ষত নিয়ে আর বুকে!
তবু মুখে বলেযাই ভাল আছি
অনেক ভালই আমি,
সত্যিটা আমি জানি
জানেন জগৎ স্বামী।

মোঃ মোশফিকুর রহমান । কিশোরগঞ্জ, নীলফামারী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন