বিষে ভরা বাষ্প - সাবরিনা তাহ্সিন

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : নভেম্বর ৩০, ২০২৩ | দেখা হয়েছে: ৫৫৪ বার

বাতাসের নিজস্ব কোনো রঙ নেই 
যদি থাকতো ,তবে হয়তো 
দৃষ্টিতে ধরা দিতো নর্দমায় জটপাকানো বায়ুর মিশেল।
মুক্ত-নিঃশাসে ভরা  
নির্মল হাওয়ার সাক্ষাৎপ্রাপ্তি 
হওয়াটা যেন বড়ই কঠিন! 
নরম -কোমল মৃত্তিকাকে 
যখন চতুষ্কোণ ছাঁচে 
ইটভাটায় গলানো হয় ,
তখন নির্গত কালো ধূম্রজাল 
বাতাসের অস্তিত্বের সাথে মিশে যায়।
ধূলি কণা কিংবা তার থেকেও ক্ষুদ্র জীবাণু 
ঘূর্ণী হাওয়ার পাক খেতে থাকে।
শকট যান থেকে নিঃসরিত 
কার্বন কুন্ডলী যেন 
নিমেষেই মিলিয়ে যায় বাতাবরনের আবেশে।
সিগারেট থেকে নিকোটিনের 
কালো ধোঁয়ার মতো বিষাক্ত ছোবল 
বায়ুপূর্ণ চারদিকের পরিমন্ডলকে 
করে তোলে দুর্বিষহ ।
বাতাসের প্রকৃতিতে একেক রকমফের 
কখনো বাতাসে থাকে উষ্ণতার নিবিড় পরশ,
কখনও বা ছুটে চলা ট্রেনের গতিবেগে 
শো শো ধ্বন্যাত্মক ছন্দে ,
ধরা দেয় সমীরণের পূর্ণ অবয়ব।

সাবরিনা তাহ্সিন
ময়মনসিংহ, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন