বরফে - অঞ্জলি দেনন্দী মম

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ১৮, ২০২৪ | দেখা হয়েছে: ৪৯৮ বার

তুমি আর আমি -
ছুটছি বরফে দুজনে।
স্ত্রী আর স্বামী।
কানাডায় সুখী মোরা প্রেমের পূজনে।
ভালবেসে বিয়ে করে বিদেশে এসে
বরফে মজা করি হেসেহেসে।
বাংলা ভাষায় নতুন নতুন লেখা পড়ি।
আহা, অন্তরকে পুলকে ভরি।
ভারতে ছিলাম যখন
বুঝিনি মাতৃভাষার ভালবাসা তখন।
এখন দূর দেশে এসে - পত্নী আর পতি,
দুজনে একসাথে পুজি দেবী মা শ্রী সরস্বতী।
হাত জোড় করে মন্ত্র বলি।
দিই মাতার শ্রী চরণে অঞ্জলি।

অঞ্জলি দেনন্দী মম
নতুন দিল্লী, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন