বিকেল হলো - মুহা. নজরুল ইসলাম

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৪, ২০২৩ | দেখা হয়েছে: ৬৫৯ বার

বিকেল হলো উঠ্ রে উঠ্,
খেলবো মাঠে গোল্লাছুট।
ওপার থেকে আসছে ডাক,
উঠবি নাকি ভাঙবো নাক!

‌কাল কিনেছি নতুন বল
আর দেরি নয় জলদি চল্,
অনেক খেলা খেলবো আজ,
চল ফেলে সব অন্য কাজ।

গাঁয়ের ছেলে জমলো সব 
গমগমাগম আসছে রব। 
দারুণ মজা হবে ভাই,
চল মাঠে ওই জলদি যাই।

পড়ার সময় পড়বো খুব 
বিকেলে চাই খেলায় ডুব। 
সুস্থ দেহ সবল মন
আমরা হবো দেশের ধন।

নয় দেরি আর এবার চল্
ভাঙ ভাঙ তোর ঘুমের ছল।
ওই ছেলেদের সঙ্গে আজ,
জিতে মাথায় পরবো তাজ।

মুহা. নজরুল ইসলাম
কুমিল্লা, বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন