ফিরে আসার তৃষ্ণা - মোঃ শরিফুলইসলাম

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুলাই ১৮, ২০২০ | দেখা হয়েছে: ৬৯৭ বার

দি এ তৃষ্ণার্ত গ্রীষ্মের
কোন এক নিস্তব্ধ নির্জন প্রহরে,
মায়াবী এ পৃথিবীর বুক থেকে
আমি হারিয়ে যাই চিরতরে! 

যদি কেউ আর খোঁজ না করে,
অষ্ট প্রহর আতঙ্কিত
আশা-নিরাশার দোলাচলে বন্ধি
ভীষণ বদলে যাওয়া এ পৃথিবীর পরে।

তবুও ভালোবাসব,  ভালোবাসি বলতে
আবার ফিরে আসবো,
হয়তোবা কোন এক কোলাহলময়
প্রাণ ফিরে পাওয়া  আনন্দে পূর্ণ বসন্তে।

দেখবো শিশুদের কলরোলে
বাঁধ ভেঙেছে  নিস্তব্ধতার,
মৃদু বায়ু পরম মমতায় চুমিয়া যাচ্ছে
সদ্যোজাত বাসন্তী কচি পাতা।

নতুন এক নিস্তব্ধ নির্জন প্রহরে
প্রিয়জনের সান্নিধ্যে বসে শুনবো
মানুষের প্রতি বিমুখ পৃথিবীর 
ধূসর সেইসব দিন-রাত্রির কথা।

মোঃ শরিফুলইসলাম
হালিশর, চট্টগ্রাম, বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন