শক্ত করে হাত ধরো সখি - দুলাল সরকার

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুলাই ৪, ২০২০ | দেখা হয়েছে: ১০৭৪ বার

পৌষ শীত ছুঁইয়ে দেয় গা
শীতল সোহাগ অলস আঁকা ঘুম
যতন কথায় নিশি পেরিয়ে ভোর
আদুল স্পর্শে এক পৃথিবী উম্

তোতা কথায় চাঁদ ওঠে রোজ
চাঁদনি রাতে পরী কথায় গান
আকাশে তখন কালো অন্যপারে
আকাশ জুড়ে তারায় তারায় বান

ভালো মনের যত আঁকিবুকি
গল্প দাদু'র সময় তখন উঁকি
যতই আসুক বাঁধা-বিঘ্ন ঝড়
শক্ত করে হাত ধরো সখি

বিষাদ স্বপ্নে আগুন পাখি যত
বিক্ষিপ্ত দিন গুজরান অসাধ্য
থরে থরে সাজানো ফুলের তেজে
সাত রঙের উষ্মা তখন বাধ্য।

দুলাল সরকার 
গাজোল, মালদা 
পশ্চিমবঙ্গ


শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন