জিওন কাঠি - ইকবাল কবীর রনজু

প্রকাশিত হয়েছে : নভেম্বর ৯, ২০২৪ | দেখা হয়েছে: ৫৭৯ বার

বি হয়েছে পাশের বাড়ির ছেলেটা
ন’মাস হলো লিখছে, মন্দ কি
ফেসবুকে কবিতা লিখে পদক পায় 
পাক না, ক্ষতি কি?
নয় মাস, নয় বছর, নব্বই বছর তো এভাবেই হয়।

কবিতার বিচার হয়, পোস্টমর্টেম হয়
বিচারের নামে নির্বিচার, কখনও প্রহসনও হয়
টেঁটা, কোচের ঘা খাওয়া পীরের মাছের মত
যন্ত্রনায় দগ্ধ কবি মুক্তির পথ খোঁজে।

অভিমানে অন্তরাত্মা ভোতা হলেও
রঙ, রূপ, রস, সমস্ত শিল্প সত্ত্বা নিংড়ে লেখে
শেষ সময়েও জিওন কাঠির পরশ খোঁজে 
ক’টা অসমাপ্ত কবিতা শেষ করবে বলে
কীবোর্ডে হাত চালায়, মনে আসে নতুন পঙক্তি মালা
চোখ ঝাপসা হয়ে আসে, মনিটর জুড়ে যেন
পোস্ট অফিসের লাল মরচে ধরা ডাকবাকসো।

 ইকবাল কবীর রনজু
পাবনা, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন