সোমা ঘোষ -এর কবিতা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুলাই ৭, ২০২০ | দেখা হয়েছে: ১০০৪ বার

এভাবেই

সিঁড়ি ভাঙতে ভাঙতে এসে গেছি তোমার গোপন ভূমিতে।
মানচিত্র জুড়ে নিটোল মসৃণ পথ সবকিছু পাশাপাশি কত কাছাকাছি।
অভিমানী পাথর জলের চেয়েও স্বচ্ছ, গোড়ালি ভেজা জলে অভিমান রেখেছে পুষে।
নির্জন পাহাড়ী পথে কুয়াশা কানামাছি খেলতে চায়।
তানপুরার তান কখন  বিসর্গে  গেছে আটকে আর আঙ্গুল চুঁইয়ে চুঁইয়ে বেজে উঠেছে সংগীত।
ভোরের সব আলসেমি বৃন্ত খসা সাদা ফুলের গন্ধে লেগে থাকে, রাত জাগা তারা সাক্ষী।
উৎসব তিথির নীল চাঁদ উৎস থেকে মেঘ বাধা আরশী জুড়ে রাত আসে নেমে।
বনস্পতির বুকে তোলপাড় গুনতে গুনতে শীত দুপুরে  কমলালেবুর খোসার মতো ছড়িয়ে থাকা রোদ আলপনা দেয় গৃহস্থ উঠোন জুড়ে।
এভাবেই কেটে যাবে হয়তো আগামী আরো কয়েক শতাব্দী, ইতিহাসবিদেরা মাটি 
খুঁড়ে একদিন সব প্রমাণ পাবে হাতেনাতে।

সোমা ঘোষ
 কলকাতা, পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন