অকৃত্রিম - তন্ময় পালধী

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুন ২৪, ২০২১ | দেখা হয়েছে: ১০২৪ বার

মাকে জাপটে ধরো,
দৃপ্ত প্রত্যয়ে ভালোবাসার ডানা মেলেছি -
শুধুই নিঃস্বার্থ ভালোবাসা।
তোমার ন্যায় অন্যায়ের সমস্ত আবদার,
নীরবে নিয়েছি মেনে।

মুক্তির রঙ বিলিয়ে বিলিয়ে -
তোমার হাসিমুখের সুর ছন্দে,
কলতানে মুখরিত আমি বারংবার।
সৃষ্টির আদিলগ্ন থেকে,
ভরসার আলিঙ্গনে বেঁধেছি জীবন।
প্রাণরসে ভরপুর জাগতিক জীবকুল,
সোহাগে বেঁধেছে আমায়।
তুমিও তো কতবার ভালবেসে, মিষ্টভাষে
কত কথা বলেছ আমায়।

তারপর
আমাকে সোপান করে
গতিতে সওয়ারি হয়ে
ক্রম বিস্মৃতির অতলে তলিয়ে গেলে।
রাস্তা হলো
গাড়ি হলো
বাড়ি হলো
নগর হলো
সরতে সরতে নিজেতেই লীন হলাম।

এখনো আমার কাছে ভালবেসে
পাখি আসে, প্রজাপতি আসে।
তোমাকেও ফিরাইনি তো !
এখন বুঝেছ তুমি! চারিদিকে একী হাহাকার!
অথচ
একটু ভালোবাসা পেলে
পৃথিবী অন্যরকম হতো।

তন্ময় পালধী
শংকরপুর, ঠাকুরানীচক,হুগলী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন