কালোমানুষের গান - সিরাজুল ইসলাম

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুন ১০, ২০২০ | দেখা হয়েছে: ৮১১ বার

(জর্জ ফ্লয়েডকে নিবেদিত)
গো মানুষ! বলো তুমি মানুষ হবে কবে?
না কি তুমি সারাজনম অমানুষই রবে!
অবলা ওই বনমানুষরা তোমার জ্ঞাতীভাই
তাদের যত লজ্জা আছে তোমার যে তা নাই!
সুস্থ বিবেক সুস্থ মগজ ছিলো তোমার কবে
পাপপূন্য হিসেব কষেই মানুষ হতে হবে!
ঘূঁনপোঁকাতে কাটে যখন তোমার মাথার কোষ
দায়ভার তার কাকে দেবে, কাকে দেবে দোষ?

নিরাপদ নয় বনের পশু, নিরাপদ নয় নারী
মানুষ নামের বড়াই করো, করো আহাজারী।
কুকুর-বিড়াল, হাঁস-মুরগী, গরু-ছাগল ছানা
জন্ম তাদের তাদের মতই সকলেরই তা জানা।
মানব-শিশু জন্ম নিলেই  মানুষ সে তো নয়
বিবেকটাকে সজাগ করেই মানুষ হতে হয়।

একটা জনম মানব-জনম সাত জনমের পর
ইতর হয়ে থাকবে কেন সেই সে জনম ভর?
সুস্থ বিবেক গড়ে তোলো, মানুষ হও তুমি
নিরাপদে থাকবে তখন তোমার স্বদেশভূমি!

তা না হলে গাছের ডালে ঝুলিয়ে দাও দেহ
তোমার কাছে নির্যাতিত হবে না আর কেহ।

সিরাজুল ইসলাম। বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন