সময় বচন - কাজী মাসুদ

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : নভেম্বর ১৪, ২০২০ | দেখা হয়েছে: ৯১৭ বার

কালের সচলে মহাকাল অতলে
আমি যে নিঠুর সময়!
আমার সকাশে জগৎ বিকাশে
ভাঙি গড়ি এ নিলয়।
কত অজ্ঞতা ভেঙেছি আমি
গড়েছি সভ্যতা,
মিশর গ্রীক সিন্ধু গুঁড়িয়ে
রচেছি আধুনিকতা।
আর্য মৌর্য গৌড় সেন
অশোক গুপ্ত পালে,
শাহী সুলতান মুঘল নবাব
বৃটিশ গ্রাসী কালে।
ফকির নাজির উজির বীর
রথী মহারথী,
রাজা রাজ্য বিদ্বান পূজ্য
গাঁথি মৃত্যু সারথি।
মানিনা কোনো প্রতাপী বুনো
রোমিও সুরঞ্জনা,
শৈশব কৈশোর যৌবন নিভিয়ে
হেনেছি বৃদ্ধাঙ্গনা।
কৃষ্ণ বরণে জনম হরণে
জগৎপুঞ্জ ধারা,
সৃষ্টি বিনাশে পুনঃ প্রকাশে
নিত্যই আত্নহারা।
নমি আমি শুধু জগত স্বামী
অসীম প্রেমময়,
প্রেমের আধারে সঁপি নতশিরে
প্রেমই মৃত্যুঞ্জয়।

কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন