অভিবাসী পাখি - জান্নাত মণি

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুন ২৩, ২০২৩ | দেখা হয়েছে: ৫৬২ বার

স্বপ্নের কিনার বেয়ে ঢেউশব্দ
কেউই বুঝবে না তোমার স্বপ্নের কান্না,
মনের পানকৌড়িটা ডুবতে ডুবতে ডুব সাঁতারে
প্রবল ঢেউয়ের ধাক্বায় ছোট্ট একটা সরোবরের ঝুপড়িতে আটকে পড়ল ডানাটাও -
ধুসর ঠোঁট পাঁজরের হাড়
মাছের নরম কাটার মত কাঁপছিল তটিনী শরীর।
অভিবাসী পাখি, 'তীর জুড়ে আছে বাধাঁ আছে আরও কত!
কখনো হাসনাহেনার ঘ্রাণ কখনো চুম্বন, কখনো ভৎসনা আছে আরও কত!
আছে কালিগঙ্গা আছে মেঘনা আছে উজান,
ভিজে যাও নিশ্চিতে গভীরে -
নাগরিক রৌদ্রের মিছে মরীচিকা তেতো ঠিকানা
কেন? কেন
অশ্বখুরের মতো তুমি লিখে যাও
অলিখিত দেশান্তর -
আটকে থাকুক যতই প্রভাত যাত্রা
বাসনার স্বাদ কামিনীর আধাঁর।।

জান্নাত মণি
বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন