বৃষ্টির ছন্দ - নির্মল ভৌমিক

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুন ২৭, ২০২২ | দেখা হয়েছে: ৯৪৯ বার

বৃষ্টির ছন্দ যেনো
চন্দ্রলতা'র পায়ে পায়ে
বেজে ওঠা নূপুরের প্রতিশব্দ! 

আমি কান পেতে শুনি
শুনতে আমার ভালো লাগে,
আমার ভালো লাগে যেমন করে
যৌবনে ভালো  লেগেছিল চন্দ্রলতাকে।

চন্দ্রলতা?
সে আমার প্রথম দেখার প্রথম প্রেম
কোকিল ডাকা বসন্তের 
সোনালি সমর্পণ।। 

কদম ফোঁটা তিরিশটি বরষা পেরিয়ে গেছে 
অথচ আজো বৃষ্টি এলে
বৃষ্টির ছন্দে আমি তার পায়ে পায়ে বেজে ওঠা 
নূপুরের প্রতিশব্দ শুনি!

নব কিশলয়ের মতোই
জেগে উঠে আমার অন্তরে জুড়ে থাকা প্রেমে
তার রেখে যাওয়া স্মৃতি!

আর আমি বৃষ্টির প্রতিটি ফোটার  সাথে 
তাল মিলিয়ে বলে উঠি 
আজো চন্দ্রলতাকেই ভালোবাসি, 
সহস্র কোটিবার তাকেই ভালোবাসি ____

সে' ই তো আমার প্রথম প্রেম,
প্রথম আত্মনিবেদন।। 

নির্মল ভৌমিক
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন