আবার দেখা- শম্পা চক্রবর্ত্তী

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২৯, ২০১৯ | দেখা হয়েছে: ১৫৬৭ বার

আবার দেখা

কুড়ি বছর পরে তোর সাথে দেখা
একটু একটু ভুলে যাওয়া
 কিভাবে যেন হয়ে গেল শেখা।
মাথার ওপর গনগনে সুর্য
বহু দিনের অভ্যেস রে 
হয়ে গেছে সহ্য।
বাড়ির পাশে বেলী ফুলের গন্ধ
আজো আছে রে 
শুধু আমার হয়েছে দম বন্ধ।

কপালের ওই লাল টিপ টা ভালই
তবে আজো তুই আগের মত কালোই।

অনেক দেখছি খই ফুটেছে মুখে
অনেক কিছুই শিখেছিস বলতে
অবশ্য আছিস তো বেশ সুখে।
পাঞ্জাবিতে লাগত তো ভালো তোকে
বায়না ধরতাম পর না একটি বার,
রাগ করে উড়িয়ে দিতিস ঝোঁকে
এখন তো দেখছি পাঞ্জাবিতেই বেশ আছিস।

বৃষ্টিভেজা সন্ধ্যেবেলা আজো ভিজিস?
বেলী ফুলের গন্ধ প্রাণে বয়স যখন তিরিশ
বই পড়তুম বলে কতই না রাগ!
ফেরার সময় অপেক্ষায় তুই আরামবাগ।

আজো গাঁথিস কদম ফুলের মালা?
ভ্রমর সাজায় বেলী ফুলের ডালা।

বেশ তো আছিস ভ্রমর সমেত সংসার
কান্না গুলো রাগ করেছে মিথ্যা অহংকার।
মাঝ বরাবর সমুদ্রে জানিস আজো হাঁটি দূর
গানগুলো সব অভিমানে হারিয়েছে তার সুর।

শম্পা চক্রবর্ত্তী  
শিক্ষার্থী
ইংরেজি বিভাগ,
চট্টগ্রাম কলেজ।  



শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন