শবাগার - কাজল দত্ত

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : এপ্রিল ২, ২০২২ | দেখা হয়েছে: ৬৯৯ বার

চোখ বন্ধ করেই বেঁচে ছিলাম,
অন্ধকার কুটিরের ভিতর।

যেদিন চোখ মেললাম,সেদিনই
আমার আবার মৃত্যু হলো।
চোখ খুলে দেখলাম,
হাজার মৃত মানুষের শহরে
নতুন করে জন্ম হলো আমার।

সেদিন ফ্যালফ্যাল করে দেখেছিলাম
মৃত মানুষের বেঁচে থাকার লড়াই,
শিঁউরে উঠে,কখনো কেঁদেছিলাম,
কখনোবা,ফোকলা গালে হেসেছিলাম। এই-
ভেবে,এই লড়াইতে আমিও সামিল হলাম।

যতদিন না আমার নতুন করে আবার
বাঁচার জন্য মৃত্যু হয়,ততদিন
এই শবাগারে আমাকেও লড়তে হবে,
বেঁচে থাকার রসদ নিয়ে,যত-
অশরীরী শরীরের সঙ্গে। 

কাজল দত্ত। পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন