বনিতা - সিদ্দিকা ফেরদৌস তরু

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : এপ্রিল ২৬, ২০২৪ | দেখা হয়েছে: ৫০২ বার

খন কেবলই সে সদ্য নববঁধু
হাতে মেহেদী পায়ে টুকটুকে লাল আলতা
ভালোবাসার রঙে জীবন একাকার,
ভালোবাসা আর আদর স্নেহে
নয়নমনি ছিলো যে সবার।
সারাদিন টুংটাং শব্দ আর শব্দ
হাত ভরা রেশমী চুড়ি,
এঘর ঐঘর ঘুরে বেড়ানো মেয়েটি
পড়নে টুকটুকে আটপৌড়ে শাড়ি।
কতজনের ভালোবাসায় হয়েছিলো সিক্ত
দু’চোখ ভরে কত স্বপ্ন সবই ছিলো নগন্য।
ছিলো নন্দিনী,তনয়া,হলো কামিনী,বনিতা,
বেড়েছে প্রতিশ্রুতি, হারিয়েছে প্রফুল্লতা।
শৃঙ্গধর বেয়ে ঝর্নার মতো বইতো অবিরত,
বাঁকে বাঁকে বাঁধা তবুও মনটা ছিল অশঙ্কিত।

সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন